LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / Country News
Country News

প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে ৩০ দেশে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। এবি মিডিয়া গ্রুপের আয়োজনে দ্য ওয়েস্টিনে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

Asian TV
Original Media Coverage Asian TV
Read on asiantvonline.com
প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে ৩০ দেশে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা এবং ক্রিকেটের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ এ টুর্নামেন্টের আয়োজন করছে।

রাজধানী ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিযোগিতার শুভসূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “যারা আমাদের দেশে রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ৩০টি দেশের প্রবাসীদের ক্রিকেট ক্লাবকে যুক্ত করে এই টুর্নামেন্ট তাদের মাঝে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। ফুটবলে যেমন প্রবাসী খেলোয়াড়রা প্রভাব ফেলছে, আশা করি এই টুর্নামেন্ট থেকেও কেউ ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করবে।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, “ক্রিকেট বাংলাদেশীদের আবেগ ও ঐক্যের সবচেয়ে শক্তিশালী বন্ধন। প্রবাসে থাকা আমাদের ভাইদের ক্রিকেটের মাধ্যমে একত্রিত করা এক দারুণ চিন্তাভাবনা।” সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি ও জাভেদ ওমর বেলিম এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিও প্রবাসী বাংলাদেশিদের অবদান ও টুর্নামেন্টের সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Official Media Coverage

Read the full original report on Asian TV

This news bulletin was originally reported by Asian TV (asiantvonline.com). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: