LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / Press Releases
Press Releases

প্রবাসীদের জন্য ক্রিকেটের নতুন প্ল্যাটফর্ম, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেটের এক সুতোয় গাঁথতে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসীদের জন্য ক্রিকেটের এই নতুন প্ল্যাটফর্মের জমকালো ট্রফি উন্মোচন করা হয়েছে।

Channel 24
Original Media Coverage Channel 24
Read on channel24bd.tv
প্রবাসীদের জন্য ক্রিকেটের নতুন প্ল্যাটফর্ম, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেটের এক সুতোয় গাঁথতে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসীদের জন্য ক্রিকেটের এই নতুন প্ল্যাটফর্মের জমকালো ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিনে টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেট আমাদের প্রবাসীদের হৃদয়ে বেঁচে থাকা এক চিরন্তন আবেগ। প্রবাসীদের শ্রম ও ত্যাগ যেমন দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, তেমনি এই টুর্নামেন্টের মাধ্যমে তারা বিশ্বের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ভাতৃত্বের বার্তা পৌঁছে দেবে।”

এবি মিডিয়া গ্রুপের শীর্ষ নির্বাহীরা জানান, টুর্নামেন্টের ম্যাচগুলো আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণ মর্যাদা ও কারিগরি মান বজায় রেখে পরিচালনা করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে খেলাগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।

Official Media Coverage

Read the full original report on Channel 24

This news bulletin was originally reported by Channel 24 (channel24bd.tv). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: