আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে কেক কেটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের সিইও কবির আহমেদ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক নির্ঝন মোশাররফ, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের খেলাধুলার সাথে সম্পৃক্ত করার এই মহতী উদ্যোগ প্রশংসার দাবিদার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
মূল সংবাদ উৎস: দৈনিক সমকাল (Samakal) - মূল প্রতিবেদনটি এখানে পড়ুন ↗