ক্রিকেটের টানে এক হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হাজার মাইল দূরে থেকেও নাড়ির টানে প্রবাসীদের এক মঞ্চে আনতে শুরু হচ্ছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’।
অস্ট্রেলিয়াভিত্তিক এবি মিডিয়া গ্রুপের আয়োজনে রাজধানীর দ্য ওয়েস্টিনে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “অর্থনীতিতে প্রবাসীদের অবদান সর্বজনবিদিত। এবার ক্রিকেটের মাঠেও তারা এক অনন্য ইতিহাস রচনা করতে যাচ্ছেন।”