LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / Country News
Country News

৩০ দেশের প্রবাসীদের নিয়ে আসছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেটের মাধ্যমে একই প্ল্যাটফর্মে যুক্ত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। এবি মিডিয়া গ্রুপের আয়োজনে রাজধানীর ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়।

Jago News 24
Original Media Coverage Jago News 24
Read on jagonews24.com
৩০ দেশের প্রবাসীদের নিয়ে আসছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’

বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একই পতাকাতলে আনতে শুরু হতে যাচ্ছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। ৩০টি দেশের অপেশাদার ক্লাবগুলোকে নিয়ে এই বৈশ্বিক ক্রিকেট মহাযজ্ঞ আয়োজন করছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ।

রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি উন্মোচন ও উদ্বোধনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং কেক কেটে ট্রফি উন্মোচন করেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দেশের সার্বিক উন্নয়নে অবিরাম ভূমিকা রাখছেন। প্রবাস জীবনে কাজের ফাঁকে ক্রিকেট চর্চা তাদের স্বাস্থ্য ও মননশীলতা রক্ষায় সহায়ক। সরকারের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।”

Official Media Coverage

Read the full original report on Jago News 24

This news bulletin was originally reported by Jago News 24 (jagonews24.com). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: