LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / EWC News
EWC News

৩০ দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

প্রবাসী বাংলাদেশিদের এক আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে যুক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ-২০২৭। প্রথমবারের মতো গড়াতে চলা এই আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেবে।

Channel i Online
Original Media Coverage Channel i Online
Read on channelionline.com
৩০ দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

প্রবাসী বাংলাদেশিদের এক আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে যুক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ-২০২৭’ (Expat World Cup 2027)। প্রথমবারের মতো গড়াতে চলা এই আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেবে।

রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো ও আকর্ষণীয় ট্রফি উন্মোচন করা হয়। আয়োজক সংস্থা এবি মিডিয়া গ্রুপ জানিয়েছে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এবং চূড়ান্ত ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল উপলক্ষে আয়োজিত বিশেষ গালা নাইটে বলিউড সুপারস্টার শাহরুখ খান উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। তাদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য ক্রীড়াই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে প্রবাসীদের মাঝে সেতুবন্ধন রচিত হবে।”

এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্ঝন মোশাররফ জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় পেশাদারিত্বের সাথে টুর্নামেন্টটি পরিচালিত হবে। ১২টি স্বাগতিক দেশের আন্তর্জাতিক মানের ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে।

Official Media Coverage

Read the full original report on Channel i Online

This news bulletin was originally reported by Channel i Online (channelionline.com). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: