বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার ও অপেশাদার ক্লাবগুলোর মধ্যে সেতুবন্ধন রচনার লক্ষ্যে যাত্রা শুরু করছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। ৩০টি দেশের অংশগ্রহণে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করছে এবি মিডিয়া গ্রুপ।
রাজধানীর দ্য ওয়েস্টিনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেট দিয়ে প্রবাসীদের একত্রিত করার এই উদ্যোগ ঐতিহাসিক। দেশের জন্য প্রবাসীদের অবদান অপরিসীম, আর এই প্ল্যাটফর্ম তাদের সম্প্রীতির নতুন প্রতীক হবে।”
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এবং জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।