LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / EWC News
EWC News

৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়। সংযুক্ত আরব আমিরাতে ফাইনালের গালা নাইটে উপস্থিত থাকবেন শাহরুখ খান।

Bangla Tribune
Original Media Coverage Bangla Tribune
Read on banglatribune.com
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে ট্রফি উন্মোচন করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মেহরাব হোসেন অপি, সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

গালা নাইটে বলিউড বাদশা শাহরুখ খান

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় চমক প্রকাশ করে এবি মিডিয়া গ্রুপের সিইও কবির আহমেদ ভূঁইয়া জানান, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য মেগা ফাইনাল এবং গালা নাইটে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত বলিউড অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, “প্রবাসীদের এই মিলনমেলাকে আমরা বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। দুবাইয়ের গালা নাইটে শাহরুখ খানের উপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন এক মাত্রা যোগ করবে।”

Official Media Coverage

Read the full original report on Bangla Tribune

This news bulletin was originally reported by Bangla Tribune (banglatribune.com). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: