৩০টি দেশের ক্রিকেট ক্লাব নিয়ে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ। বৃহস্পতিবার রাতে রাজধানীর দ্য ওয়েস্টিনে এক মনোজ্ঞ অনুষ্ঠানে কেক কেটে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেট বাঙালির রক্তে মিশে আছে। প্রবাসের মাটিতে আমাদের লাখ লাখ রেমিট্যান্স যোদ্ধা পরিশ্রমের পাশাপাশি ক্রিকেটকে ধারণ করেন। এই বিশ্বকাপ তাদের সেই ভালোবাসার আন্তর্জাতিক রূপ।”
মূল সংবাদ উৎস: দৈনিক ইনকিলাব (Daily Inqilab) - মূল প্রতিবেদনটি এখানে পড়ুন ↗