LIVE
ExpatWorld Cup

Season 2027

Register now

One world. One community. One cup.

Home / Newsroom / EWC News
EWC News

৩০ দেশ নিয়ে শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং ট্রফি উন্মোচন করা হয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়াসহ ৩০টি দেশের ক্লাব অংশ নেবে।

Jugantor
Original Media Coverage Jugantor
Read on jugantor.com
৩০ দেশ নিয়ে শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে রাজধানী ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা এবং ট্রফি উন্মোচন করা হয়।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, সৌদি আরব, কুয়েত, জাপান এবং বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের অপেশাদার ক্রিকেট ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টের ভেন্যুগুলোর মধ্যে থাকবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং আয়োজক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ সাবেক তারকা ক্রিকেটাররা।

Official Media Coverage

Read the full original report on Jugantor

This news bulletin was originally reported by Jugantor (jugantor.com). Click the button below to view the official online publication, reader comments, and full photo coverage on their portal.

Share this story: