বিশ্বের ৩০টি দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এত বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এবারই প্রথম।
রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, জাপানসহ বিশ্বের ৩০টি দেশের প্রবাসী ক্রিকেট দল এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে। উদ্বোধনী ম্যাচ হবে অস্ট্রেলিয়ায় এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
মূল সংবাদ উৎস: দৈনিক যায়যায়দিন (Jaijaidin) - মূল প্রতিবেদনটি এখানে পড়ুন ↗